ঢাকাসহ অন্যান্য বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে


আজ সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

খুলনা বিভাগ রাজশাহী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ডিগ্রি সেলসিয়াস রংপুরের রাজারহাটে।

Post a Comment

Previous Post Next Post